সময় কলকাতা ডেস্ক:শুক্রবার সকাল থেকেই বইছে প্রবল ঝড়ো হাওয়া, আর সেই সঙ্গে প্রবল বৃষ্টি। ভয়ংকর রূপ ধারণ করেছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর রূপ এখন সমুদ্রের মতন। জলে স্রোত আর বড় বড় ঢেউয়ের কারণে তিনটে মাছ ধরার নৌকা উল্টে গেল রূপনারায়ণে। তিনটি নৌকাতে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রশাসন সূত্রে খবর ১৮ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

দিঘার পরিস্থিতি কি?
এদিকে সকাল থেকেই নিম্নচাপের কারণে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনই নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র। দীঘার পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দীঘা এসেছিলেন ডিআইজি মেদিনীপুর রেঞ্জ প্রসূন ব্যানার্জি এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক পুলিশ আধিকারিক।

আবহাওয়া দপ্তর জানিয়েছে
রবিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বিগত দুই তিন দিন ধরে যে নিম্নচাপ তৈরি হচ্ছিল সেই নিম্নচাপ তার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার বিকেল থেকেই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর বর্তমান অবস্থান দীঘা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বদিকে।
শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল হয়ে সাগর এবং বালেশ্বরের মধ্যে দিয়ে সুন্দরবনের উপর দিয়ে ক্রস করবে। তারপর নর্থ উড়িষ্যা ঝাড়খান্ড পশ্চিমবঙ্গ হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে ।ফলে নদী এবং সমুদ্রে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ