Home » বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক: নিম্নচাপ উধাও! তাই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফের গুমোট গরমে নাজেহাল হবে বাংলা। তবে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ সকাল থেকেই পরিষ্কার আকাশ। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, সোমবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। সোমবার, বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও বাড়বে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে আদ্রতাও।

অপরদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী দুদিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েকদিনও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

About Post Author