সময় কলকাতা ডেস্ক: গত দুদিন ধরে শহরে চলেছে বৃষ্টির দাপট। বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আবহাওয়া ছিল বেশ মনোরম। বৃহস্পতিবার সকাল থেকেই ঝলমলে রোদ্দুরে ভরে গিয়েছে চারপাশ । কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা। সঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। বৃহস্পতিবার, বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায়। চলতি সপ্তাহজুড়ে একই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে, বৃহস্পতিবার, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও বাড়বে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আদ্রতাও। আগামী কয়েকদিনও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!