Home » মহিলা পুলিশের মাথায় কোপ,গ্রেপ্তার তরুণী

মহিলা পুলিশের মাথায় কোপ,গ্রেপ্তার তরুণী

সময় কলকাতা ডেস্ক :
রাস্তায় কর্তব্যরত মহিলা ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভল্যান্টিয়ারকে মারমুখী আক্রমণ তরুণীর।গায়ে হাত তোলা, কামড়ে দেওয়া থেকে শুরু করে মাথায় ধারালো অস্ত্রের কোপ মেরে গ্রেপ্তার ক্ষেপে ওঠা সাইকেল চালক তরুণী।এরকম রক্তারক্তি ঘটনার সাক্ষী হয়ে থাকল বারাসাত।

শনিবার দুপুরের ঘটনা।স্থান বারাসাতের টেলিফোন এক্সচেঞ্জ মোড়। যশোর রোড বরাবর রাস্তা পারাপার করার সময় চারচাকা গাড়ি আর সাইকেল আরোহী তরুণীর মধ্যে বিবাদ। বিবাদ চরমে ওঠে অল্প সময়ের মধ্যেই । আচমকাই ক্ষেপে উঠে সাইকেল আরোহী তরুণী চড়াও হয় গাড়ির এক আরোহীর ওপরে।চড়, কিল, ঘুষি সবই চালাতে থাকে তরুণী। তাকে থামাতে গিয়ে আক্রান্ত হতে হয় এক মহিলা ট্র্যাফিক পুলিশকে। অতঃপর এক সিভিক ভল্যান্টিয়ার হস্তক্ষেপে এগিয়ে এলে পাশের দোকান থেকে ধারালো বঁটি তুলে আনে তরুণী সাইকেল আরোহী এবং সিভিক ভল্যান্টিয়ারকে আক্রমণ করতে যায়। তাকে আটকাতে যাওয়ায় ঘটে যায় রক্তারক্তি কাণ্ড,ধারালো অস্ত্রের কোপ পড়ে মহিলা পুলিশের মাথায়। কাছেই বারাসাত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আক্রান্ত মহিলা পুলিশ অষ্টমী মন্ডল।ঘটনার আকস্মিকতায় হতচকিত পথ চলতি মানুষ ও উপস্থিত পুলিশ – বাহিনীও।গ্রেফতার করা হয়েছে আক্রমণ কারী তরুণীকে।।

About Post Author