সময় কলকাতা ডেস্কঃ ১০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। তবে স্বস্তির খবর এই যে বাড়ছে সুস্থতার হার । কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে পজিটিভিটি রেট নিয়ে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৬ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৮৬ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৭ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৪। বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৭ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।

তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন ২১১ কোটি ৬৬ লক্ষের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল রাজ্যের সংক্রমণ। কোভিড সংক্রমণ কাড়ল প্রাণও। তবে কমেছে বাংলার অ্যাকটিভ কেস। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩ জনের। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৫৭ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?