সময় কলকাতা ডেস্কঃ অপেক্ষা শেষ। ভেঙে পড়ল নয়ডার টুইন টাওয়ার। বেলা দু’টো ২৮ মিনিটে বেজে ওঠে প্রথম সাইরেন। তিরিশ সেকেন্ড বাজার পর তিরিশ সেকেন্ডের বিরতি। দু’টো ২৯ মিনিটে সাইরেন বেজে ওঠে দ্বিতীয়বার। তিরিশ সেকেন্ড পর দ্বিতীয় সাইরেন থামার পর ফের তিরিশ সেকেন্ডের বিরতি। তৃতীয়বার সাইরেন বেজে থামার মুখে চোখের পলকে ভেঙে পড়ল দিল্লির অদূরে নয়ডার ৩২ তলার সেই টুইন টাওয়ার। মাটিতে মিশে গেল কুতুব মিনারের থেকেও উঁচু অট্টালিকা।
বেআইনি নির্মাণের অভিযোগে এই টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয় মহামান্য আদালত। আর তারপরেই শুরু হয় এই টুইন টাওয়ার ভেঙে ফেলার প্রস্তুতি। বিস্ফোরণ ঘটিয়ে টুইন টাওয়ারকে ভেঙে ফেলার উদ্দেশ্যে আমেরিকার প্রযুক্তিবিদদের কাজে লাগানো হয়। রবিবার দুপুর ২:৩০ মিনিটে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হল এই টুইন টাওয়ার। বিগত তিন মাস ধরে বিল্ডিংয়ের কাঠামোতে গর্ত খুঁড়ে লাগানো হয়েছে বিস্ফোরক। ৯৪০০ টি গর্ত খোঁড়া হয় বিল্ডিং এর কাঠামোতে। যার মধ্যে ৩৫০০ কিলো বিস্ফোরক ঢুকিয়ে ঘটানো হয় বিস্ফোরণ। ৪০ তলার বিল্ডিংটিতে মোট ৯০০টি ফ্লাট এবং ২১ টি স্যূইট এবং বহু দোকান ঘর ও অফিস রয়েছে। বিল্ডিংটি ভেঙে পরতে সবমিলিয়ে ১ মিনিট সময় লেগেছে।

৫০০ মিটার এলাকা পুরোপুরি খালি রাখা হবে বেলা তিনটে পর্যন্ত। রবিবার বিকেলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে প্রশাসন। সেক্টর ৯৩এ এলাকায় এই বিস্ফোরণের জেরে ব্যাপক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে। তাই এলাকায় বসানো হয়েছে বিশেষ ডাস্ট মেশিন।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?