সময় কলকাতা ডেস্কঃ ত্বক হল শরীরের সবথেকে বড়ো একটি অঙ্গ।এই অঙ্গটিকে সুস্থ রাখতে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।বিশেষজ্ঞরা বলছেন,ত্বকের খেয়াল রাখা খুবই জরুরি একটি কাজ।এই কাজে প্রতিটি মানুষকে সচেতন থাকা দরকার।তবে ত্বক ভালো রাখতে কি করবেন,অনেকেই বুঝতে পারেন না।জানেন কি,এই সহজ সমাধান লুকিয়ে আছে ফলেই।দেখে নিন কোন কোন ফল গুলি বিশেষ করে ত্বকের যত্নে উপকারী।
কলা
কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার। যা ত্বকের মসৃণতা বজায় রাখে।কলার মধ্যে থাকা আ্যন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ব্রণ প্রতিরোধে ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে।কলা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে রোজের খাদ্য তালিকায় রাখুন কলা।
পেঁপে
ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী।পেঁপে খেলে বা ত্বকে মাখলেও খুব ভালো।ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে।ত্বকের কোষে পুষ্টি জোগায়।ত্বকের দাগছোপও দূর করে।এছাড়াও আপনি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে পেঁপে দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।

স্ট্রবেরি
স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি।এর আ্যন্টি-ইনফ্লেমেটরি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করেন।বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে