Home » ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা এই খাবার খান

ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা এই খাবার খান

সময় কলকাতা ডেস্কঃ ফ্যাটি লিভার এক জটিলতর রোগ। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর লিভার সিরোসিস থেকে শুরু করে লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা যায়। তাই প্রতিটি মানুষেরই এই রোগটি নিয়ে সতর্ক হওয়া উচিৎ। এই রোগের মূলত দুটি ভাগ রয়েছে। অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর জীবনযাত্রা ও ডায়েটের পরিবর্তন আনতে হয়। তাদের অনেক নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হয়। সব কিছু খাওয়ার উপায় থাকে না। অনিয়ম করলেই এই রোগের ঝুঁকি আরও বাড়ে। তবে এমন কয়েকটি খাবার আছে যেগুলি খেলে সমস্যা হওয়ার কথা নয়। এই তালিকায় রয়েছে-

শাকসব্জি
শরীরের যত্ন নিতে সবুজ শাকসব্জির কোনও বিকল্প হয় না। যে কোনও অসুস্থতায় নিশ্চিন্তে নানা রকম সবজি খাওয়া যায়। কিছু রোগের ক্ষেত্রে শাকসব্জিই হয়ে ওঠে অন্যতম ওষুধ। ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার রোজের পাতে রাখুন। এক্ষেত্রে ভাত কম খান আর সব্জি বেশি করে খাওয়ার অভ্যাস করুন।

মাছ
সুস্থ থাকতে রোজের পাতে এক টুকরো মাছ রাখুন। আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকলে মাছ খেতেই পারেন। মাছে রয়েছে ওমেগা-৩, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এক্ষেত্রে ছোট মাছ খেতে পারেন, উপকার পাবেন। তবে ফ্যাটি লিভারের রোগীদের তেল-চর্বির পরিমাণ বেশি, এমন মাছ না খাওয়াই শ্রেয়।

মুরগির মাংস
মুরগির মাংসে রয়েছে ভরপুর পরিমাণে প্রোটিন। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে মুরগির মাংস খান। তবে বেশি তেল-ঝাল-মশলা দিয়ে রান্না করা ঠিক হবে না। এক্ষেত্রে চিকেন স্টু খেতে পারেন। একেবারে অল্প তেল দিয়ে পাতলা ঝোলও তৈরি করতে পারেন। তাই বলে রোজ মাংস খাওয়া ঠিক হবে না। সপ্তাহে দু-তিন দিন খেতে পারেন।

About Post Author