Home » একদা বামগড় হবিবপুর এখন রামগড়

একদা বামগড় হবিবপুর এখন রামগড়

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : একদা বামগড় হবিবপুর এখন রামগড়।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে নজর রাখা যাক এই বিধানসভা কেন্দ্রে।

*হবিবপুর* সংরক্ষিত বিধানসভা কেন্দ্র

একদা বাম দুর্গ হিসাবে পরিচিত হবিবপুর বিধানসভা কেন্দ্রটির ভাগ্য অনেকটাই নির্ভর করছে আদিবাসী জনজাতির উপরে। এই বিধানসভা কেন্দ্রে তফশিলি জাতি ও উপজাতির। এই কেন্দ্রটিও তপশিলি উপজাতি সংরক্ষিত। এখানের মোট ভোটারদের ২৮ শতাংশই তপশিলি উপজাতির। ভোটারদের ৯৭ শতাংশই বাস করেন প্রত্যন্ত বা গ্রামীণ এলাকায়। এই কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তফশিলি উপজাতির প্রতিনিধি জুয়েল মুর্মু ৪৭ শতাংশের বেশি মোট ৯৪, ০৭৫ ভোট পেয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রদীপ বাস্কে কে ১৯ হাজার ভোটের বেশি ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। ২০১৯ সালের উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন জুয়েল । তার আগে চারবার এই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বর্তমানে মালদা উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। অতীতে তিনি বামফ্রন্ট থেকে জয়ী হয়েছিলেন। ১৯৭২ সাল থেকে ২০১৯ সালের আগে পাঁচ দশক ধরে এই কেন্দ্রে একটানা উড়েছে লাল পতাকা। ২০১৬ সাল পর্যন্ত খগেন মুর্মু সিপিএমের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খগেন মুর্মুর দল বদলের সঙ্গে সঙ্গে আদিবাসী উপজাতি অধ্যুষিত এই অঞ্চলের রাজনৈতিক চিত্র বদল হতে শুরু করে। ২০১৯ সালে সংসদীয় নির্বাচনে বিজেপির হয়ে জেতার পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে খগেন মুর্মু এই কেন্দ্রে প্রায় ৩৭ হাজার ভোটে লিড নিয়ে নেন নিকটতম তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এখানে তৃতীয় হয়েছিলেন। এবারও এই বিধানসভা কেন্দ্রের লড়াই বিজেপি বনাম তৃণমূল। উল্লেখযোগ্যভাবে এখন এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সহ বিপক্ষদের শক্তি আপাতদৃষ্টিতে অত্যন্ত ক্ষীন। তৃণমূল-বিরোধী যাবতীয় শক্তি এখন বিজেপির দিকে ঝুঁকে পড়ায় এই কেন্দ্রে জুয়েল মুর্মুর জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল। তৃণমূলের হয় এই কেন্দ্রে অমল বিস্কু লড়াই করছেন। ২০১৯ সালে উপনির্বাচনে এই ৩০ হাজারের বেশি ভোটে পরাস্ত করেছিলেন জুয়েল। অমল কিসকু এবার জোর কদমে প্রচার চালাচ্ছেন,তপশিলি সংলাপ কর্মসূচির পাশাপাশি মানুষের মধ্যে তৃণমূলের জনমুখী প্রকল্পগুলির প্রচার করছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কেন্দ্র এখন পদ্মের দুর্গে পরিণত হয়েছে। এই কেন্দ্রে ইতিমধ্যে প্রচার সেরে গিয়েছেন জাতীয় স্তরের উপজাতি নেতা বাবুলাল মারান্ডি। হেভিওয়েটদের প্রচার হওয়ার আগে থেকেই বিজেপির পালে প্রবল হাওয়া, পাল্লা ভারি বিজেপির। জুয়েল মুর্মুর জয় সময়ের অপেক্ষা মাত্র, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

*হবিবপুর* সম্ভাব্য বিজয়ী প্রার্থী জুয়েল মুর্মু ( *বিজেপি* )

About Post Author