সময় কলকাতা ডেস্কঃ পুজোর কিন্তু আর বেশিদিন বাকি নেই। তার আগেই অতিরিক্ত ওজন কমাতে জাদুর মত কাজ করবে গোলমরিচ। শুধু স্বাদের দিক থেকেই নয় শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে গোলমরিচ দারুণ কার্যকরী। গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকী ধূমপানের অভ্যাস ত্যাগ করতে গোলমরিচ ভীষণ কার্যকরী। দেখে নেওয়া যাক গোলমরিচের কিছু স্বাস্থ্যগুন-
সর্দি কাশি নিরাময়
সর্দি-কাশি ও ঠাণ্ডা লাগার ক্ষেত্রে গোলমরিচ দারুণ কাজ দেয়। ২ চামচ গোলমরিচের গুঁড়োর সাথে এক চামচ মধু এক কাপ গরম জলে মিশিয়ে পান করলে তা সর্দি-কাশি কমাতে প্রাকৃতিক উপায়ে সাহায্য করে। তবে এটি দিনে তিন বার খেতে হবে। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রেও গোলমরিচ খুবই উপকারী। শ্বাসকষ্ট সমস্যা দূর করতে এটি সাহায্য করে।
হজমের জন্য গোলমরিচ
হজমের জন্য যে সমস্ত প্রয়োজনীয় এনজাইম বা হরমোনের দরকার হয়, তা গোলমরিচের দ্বারা ভালোভাবে তৈরি করা যায়। গোলমরিচ খেলে তা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও গোলমরিচের বিভিন্ন উপাদান পেটের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। যে কারণে অনেকেই রান্নায় লঙ্কার পরিমাণ কম দিয়ে গোলমরিচ যোগ করে।পাশাপাশি পেটে জালাভাব ব্যাথা কমাতে গোলমরিচ খুবই উপকারী।
ক্যন্সারের জন্য গোলমরিচ
মারণ রোগ ক্যান্সারের সাথে গোলমরিচের জুরি মেলা ভার।শরীরে সেলিনিয়াম,বিটা-ক্যারোটিন এবং ভিটামিন-বি শোষণ করতে গোলমরিচ বিশেষভাবে সাহায্য করে। কোলন ক্যান্সারের বিরুদ্ধে গোলমরিচ রেকটামে চাপ কমাতে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সারের জন্যও এই গোলমরিচ বিশেষ ভাবে উপকারী। ক্যান্সারের জন্য যেসব কেমোথেরাপির ওষুধ ব্যবহৃত হয়,সেগুলির মধ্যে কিছু গোলমরিচের সাহায্যে তৈরি হয়।

ওজন কমাতে গোলমরিচ
ওজন বেড়ে যাওয়া রোধ করতে গোল মরিচ খুব উপকারী ভূমিকা নেয়। শরীরে যেই সমস্ত কোষগুলি মেদ সৃষ্টি করে,গোলমরিচ সেগুলির বিরুদ্ধে কাজ করে মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি গোলমরিচে রয়েছে মাত্র ৮ ক্যালোরি।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে