Home » রোজ সকালে খালি পেটে এই ৩টি জিনিস ভিজিয়ে খান

রোজ সকালে খালি পেটে এই ৩টি জিনিস ভিজিয়ে খান

সময় কলকাতা ডেস্কঃ শরীর সুস্থ রাখতে ও ভালো রাখতে সব থেকে প্রয়োজনীয় উপাদান হল খাবার।খাবার ঠিকমতো না খেলে শরীরে পুষ্টিও আসবেনা।সেখান থেকে দেখা দেবে নানান ধরনের রোগ। এমনকি খাবার ঠিক মতো না খেলে শরীরে দেখা দেবে গ্যাস অম্বলের মতো নানা সমস্যা। এমন অনেক খাবার রয়েছে যা আমরা সারারাত ভিজিয়ে রাখি। এই সমস্ত খাবার ভিজিয়ে রাখলে পুষ্টি বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যের জন্যও খুব ভালো। দেখে নিন এই তালিকায় কী কী রয়েছে-

মেথি ভিজিয়ে রাখুন
মেথি বীজে ফাইবার রয়েছে, এটি অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এটি খুব উপকারী। এর জন্য রাতে এক চামচ মেথি বীজ এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এটি পান করুন। ডায়াবিটিস রোগীরাও মেথি ভেজানো জল পান করতে পারেন, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এমনকী পিরিয়ডের ব্যথা হলে মহিলারা এটি খেতে পারেন।

পোস্ত ভিজিয়ে রেখে খান
পোস্ত বীজে রয়েছে ফোলেট, থায়ামিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে। এই বীজের মধ্যে থাকে ভিটামিন বি। এটি বিপাক বৃদ্ধিতে সাহায্য করে এবং আপনার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে। যাঁরা পুজোর আগে ওজন কমাতে চান তাঁদের জন্য এটি ভালো বিকল্প। এটি ভিজিয়ে খেলে শরীরে জমে থাকা ফ্যাট সহজেই কমে যায়।

রোজ সকালে কিশমিশ ভিজিয়ে জল খান
কিশমিসশে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং আয়রন। যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে তা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি ত্বককের স্বাস্থ্যও বজায় রাখে। সুস্থ ও দাগহীন ত্বক পেতে আপনি কিশমিশ ভিজিয়ে জল খেতে পারেন। এছাড়াও রক্তস্বল্পতা এবং কিডনি স্টোনের মতো সমস্যা হলেও কিশমিশ ভেজানো জল খেতে পারেন। এটি গ্যাস-অম্বলের সমস্যাও দূর করে।

About Post Author