Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি মুখর পরিবেশ। যা চলবে আরও বেশ কয়েকটা দিন। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যার প্রভাবে পুজোর সময় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।  বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার! আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭০ শতাংশ। বৃষ্টির ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা

বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই

অন্যদিকে, বৃহস্পতিবার থেকে কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। কাটবে নিম্নচাপের প্রভাব। বাড়বে তাপমাত্রা।  ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।

About Post Author