Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি মুখর পরিবেশ। যা চলবে আরও বেশ কয়েকটা দিন। আলিপুর আবহাওয়া দফতরা জানিয়েছে নিম্নচাপ এখন মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। আর একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে।

পূর্বাভাস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার! আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭০ শতাংশ। বৃষ্টির ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা।

বুধবার উত্তরবঙ্গে কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। কাটবে নিম্নচাপের প্রভাব। বাড়বে তাপমাত্রা।  ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায়।

About Post Author