সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সে কারণেই চিন্তা থেকেই যাচ্ছে মহামারীর প্রকোপ নিয়ে । বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেট। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮৯ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৭৪৮ জন। আগের দিনের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২৭৩।

স্বস্তি এটাই যে বাড়ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৭৫৬ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৬ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।


More Stories
ভারতে তেলের দাম কি কমছে?
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা