সময় কলকাতা ডেস্কঃ একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। গত ২৪ ঘন্টার প্রবল বৃষ্টির কারণে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনায় আহত ২ জন ।
শুক্রবার সকালে ধসে পড়া পাঁচিলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার উদ্ধার হয় ৯টি মৃতদেহ। জীবিত অবস্থায় উদ্ধার হয় দুইজন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচিল ধসে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।

লখনউয়ের দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে পাঁচিলের সঙ্গে কুঁড়ে ঘরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন কিছু শ্রমিক। রাতভর বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের ওই পাঁচিল ভেঙেই মৃত্যু হয়েছে শ্রমিকদের। শুক্রবার ভোর তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় লখনউয়ের যুগ্ম পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা পীযূষ মরদিয়া, তখনই উদ্ধার হয় ৯টি মৃতদেহ। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর