সময় কলকাতা ডেস্ক: আজ বিশ্বকর্মা পুজোর দিনেও বৃষ্টিতে ভাসবে শহর। নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যা চলবে আরও বেশ কয়েকটা দিন। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যার প্রভাবে পুজোর সময় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৫ শতাংশ। বৃষ্টির ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা।দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, শনিবার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!