Home » জামুরিয়া কয়লা খনিতে ধস, মৃত ১,আহত ২

জামুরিয়া কয়লা খনিতে ধস, মৃত ১,আহত ২

সময় কলকাতা ডেস্ক:আসানসোলের জামুড়িয়ায় কয়লা খনিতে ধস, খনি ধসে মৃত১, আহত ২ । আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার ইসিএল এর অধীনস্ত সাতগারাম কয়লা খনির, একটি ভূগর্ভস্থ খনিতে আচমকাই নামে ধস। কয়লা খনির নিচে তখন কর্মরত ছিল বহু শ্রমিক। খনি ধসের কারণে ধসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক শ্রমিক। মৃতই ব্যক্তির নাম সওদাগর ভূঁইয়া। ধসের কারণে আহত আরো দুই শ্রমিক। আহত দুই শ্রমিককে উদ্ধার করে আসানসোলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

কয়লা খনিতে ধস এবং শ্রমিকের মৃত্যুর কারণে ক্ষুব্ধ শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শ্রমিক সংগঠনের অভিযোগ এই দুর্ঘটনার জন্য দায়ী কোলিয়ারি কর্তৃপক্ষের উদাসীনতা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত শ্রমিকদের পরিবারকে এবং আহতদের আর্থিক সাহায্য করতে হবে।

সূত্রের খবর অনুযায়ী খনির ছাদ ধরে রাখার জন্য কাঠের খুঁটি ব্যবহার করা হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ এর অভাবে সেই কাঠের খুঁটি দুর্বল হয়ে যাওয়াতেই এই বিপত্তি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ছাড়াই কাজ করতে হয় খনি শ্রমিকদের। ফলে প্রায়ই কোন না কোন দুর্ঘটনার কবলে পড়েন খনি শ্রমিকেরা।

About Post Author