সময় কলকাতা ডেস্কঃ কোষের মেমব্রেন তৈরি থেকে শুরু করে নানা গুরুতর কাজে শরীরে কোলেস্টেরল প্রয়োজন হয়। কোলেস্টেরল খারাপ-ভালো দু’রকম রয়েছে। যেমন রয়েছে খারাপ কোলেস্টেরল এলডিএল। ঠিক তেমনই রয়েছে ভালো কোলেস্টেরল এইচডিএল। তবে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে তা জমতে পারে নানা রক্তনালীর ভিতর। তখনই গুরুতর সমস্যা তৈরি হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনি যদি এইচডিএল কোলেস্টেরল বাড়াতে চান,তবে আপনাকে অবশ্যই কিছু সবজি খেতে হবে।
বেগুন
বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরল কমায়।এটি হার্ট সংক্রান্ত সমস্যা থেকেও দূরে রাখে।তাই খারাপ কোলেস্টেরলের হাত থেকে বাঁচতে বেশি করে বেগুন খান যাতে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়। এছাড়াও বেগুনে থাকে অ্যান্থোসায়ানিন নামক একটি যৌগ। সেই যৌগটি আপনার এইচডিএল কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে।
বিট
বিট দারুণ এক সবজি। এই সবজিতে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া দেখা গিয়েছে বিটে রয়েছে ভালো পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন কিন্তু ভালো কোলেস্টের বা এইচডিএল বৃদ্ধি করতে সক্ষম। তাই এই সবজি আপনি পাতে রাখতে পারেন।
টমেটো
টমেটো-তে ভালো পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। পাশাপাশি এতে আছে ভিটামিন বি৩। এই ভিটামিন কিন্তু বাড়িয়ে দিতে পারে এইচডিএল কোলেস্টেরল। তাই আপনাকে নিয়ম করে এই খাবারটিও খেতে হবে। তবে টমেটো বেশি খাবেন না। তাতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে।

পালংশাক
সবরকম শাকের মধ্যে পালং খুব ভালো। এই শাকে রয়েছে অনেকটা খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া দেখা গিয়েছে যে এতে থাকা নানা উপাদান বাইল অ্যাসিডকে বাইন্ড করে। ফলে শরীরে এইচডিএল ও এলডিএল-এর ভারসাম্য বজায় থাকে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে