Home » পুজোর নিরামিষ পদ: পাঁচমিশালী তরকারি

পুজোর নিরামিষ পদ: পাঁচমিশালী তরকারি

সময় কলকাতা ডেস্ক: নিরামিষ বাঙালি রান্না কোন বাঙালি বাড়িতে নিরামিষ খাওয়ার দিন বা বাড়িতে কোন পূজা পার্বনে সজনে ডাটা দিয়ে এই পাঁচমিশালি সব্জি রান্না করা হয়। এই রান্নাটি বাঙালিদের একটি ট্রাডিশনাল রেসিপি, খুব সুন্দর খেতে হয়, ভাত খিচুরি রুটি লুচি সবার সাথে খাওয়া যায়, পুজোর দিনে পাতে থাকুক পাঁচমিশালী তরকারি।

উপকরণ

• সজনে ডাটা

• ২টি আলু লম্বা করে কাটা

• ২০০ গ্রাম কুমরো ডুমো করে কাটা

• ৫টি সিম হাফ করে কাটা

• ২টি পটল খোসা সহ লম্বা করে কাটা

• ১টি বেগুন ডুমো করে কাটা

• পরিমান মতো নুন, হলুদ,চিনি

• ১কাপ সর্ষের তেল

• ২চা চামচ আদা বাটা

• ১চা চামচ সর্ষে বাটা

• ২টি তেজপাতা, ২টি এলাচ

• ১চা চামচ পাঁচফোরন

• ১ টুকরো দারচিনি

• ১টি গোটা শুকনো লংকা

• ১/২ চা চামচ শুকনো লংকা বাটা

পদ্ধতি

কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হলে সব্জি আলাদা আলাদা করে তেলে কষে তুলে নিন।কড়াইয়ে আবার সরষের তেল দিয়ে শুকনো লংকা তেজপাতা এলাচ দারচিনি পাঁচফোড়ন দিয়ে সমস্ত কষে রাখা সবজি দিয়ে নুন হলুদ দিয়ে আদা বাটা শুকনো লংকা বাটা সরষে বাটা সমস্ত দিয়ে ভালো করে কষে নিন,সামান্য জল দিয়ে কম আঁচে কিছুক্ষণ কষে নিয়ে চিনি দিয়ে দিন। ভালো করে নেড়ে নিয়ে শুকনো করে নামিয়ে নিন সজনে ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারি।

About Post Author