সময় কলকাতা ডেস্কঃ ত্বক হল শরীরের সবথেকে বড়ো একটি অঙ্গ। এই অঙ্গটিকে সুস্থ রাখতে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। সঠিক খাবারই ত্বককে ভিতর এবং বাইরের দিক থেকে সুন্দর ও উজ্জ্বল করে তোলে। ত্বকের নানা সমস্যাও প্রতিরোধ করে। ত্বক নিয়মিত পরিস্কার রাখতে হয়। একইসঙ্গে খাবারের তালিকায় এমন কিছু খাবার রাখতে হবে,যা আপনার ত্বককে ভিতর এবং বাইরে, উভয় দিক থেকেই উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখবে। এই তালিকায় রয়েছে-
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার ত্বকের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। মূলত সামুদ্রিক মাছে এই উপাদান পাওয়া যায়। স্যামন, টুনা, সার্ডিন মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। ত্বককে সুন্দর, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এই উপাদান।
ভিটামিন সি
স্বাস্থ্যকর ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ভিটামিন সি। এই উপাদান ত্বকের বলিরেখা দূর করে। ভিটামিন সি-এ থাকা কোলাজেন ত্বকের জন্য দারুণ উপকারী। প্রতিদিন সকালে কমলালেবুর রস খেলে ত্বকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও যেকোনও লেবুজাতীয় ফল, স্ট্রবেরি রাখতে পারেন খাবারের তালিকায়।

ভিটামিন ডি
ভিটামিন সি-এর মতোই ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপাদান ভিটামিন ডি। শরীরে ভিটামিনের ঘাটতি নানা সমস্যা তৈরি করতে পারে। তাতে ত্বক এবং চুল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, ত্বক সুস্থ রাখতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এই উপাদান।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে