Home » পেট পরিষ্কার রাখতে কি খাবেন, দেখে নিন

পেট পরিষ্কার রাখতে কি খাবেন, দেখে নিন

সময় কলকাতা ডেস্কঃ সুস্থ ভাবে বাঁচার জন্য পেট পরিষ্কার রাখা খুবই জরুরী। পুজোর সময় কমবেশি আমরা সবাই বাইরের তেলমশলা যুক্ত খাবার খেয়ে থাকি। সেই কারণেই এই সময় বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটে নানা সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন আর পুজোর আমেজ থাকেন না। তাই জেনে নিন পুজোর সময় পেট পরিষ্কার রাখার সহজ কিছু উপায়।

প্রচুর জল খান

এই গরমে পেট পরিষ্কার রাখার প্রথম শর্তই হল হজমশক্তি ঠিক রাখা। তাই পুজোর সময় হজমশক্তি ভালো রাখতে প্রচুর জল খান। প্রতিদিন নিয়ম মেনে ৬ থেকে ৮ গ্লাস জল পান করুন। এমনকি খাদ্য তালিকায় সেসব সবজি ও ফল রাখুন যাতে জলের পরিমাণ বেশি। এতে পাচনক্রিয়া সক্রিয় থাকে এবং খাবার ঠিক মতো হজম হয়।

অ্যালোভেরা জুস

অ্যালোভেরার রস জুস হিসেবে খেলে অন্ত্রে জলের পরিমাণ বেড়ে যায়। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে,অন্ত্রে থাকা জল মল পরিষ্কার করতে সাহায্য করে। এইসময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। তাই প্রতিদিন সকালে অ্যালোভেরার জুস খান। অ্যালোভেরা শরীরের নানা অংশের জন্য বেশ উপকারী। এমনকীল ত্বক ও চুল ভালো রাখতেও এটি খেতে পারেন।

তুলসি পাতা
পুজোর সময় প্রত্যেকদিন সকালে খালি পেটে তুলসি গাছের কয়েকটি পাতা চিবিয়ে খান। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং হজমশক্তি বাড়াবে।

জোয়ান
জোয়ান খাওয়া পেটের জন্য খুবই ভালো। পুজোর সময় বাইরে থেকে ঘুরে এসে রাতে এক চিমটি জোয়ান খেয়ে এক গ্লাস জল পান করুন। এতে গ্যাসের সমস্যা থাকলে তা সকালে ঘুম থেকে উঠলেই ঠিক হয়ে যাবে। এছাড়াও যখনই গ্যাসের সমস্যা হবে তখনই জোয়ান চিবিয়ে জ্বল খাবেন। দেখবেন গ্যাস,অম্বলের সমস্যা দূর হয়ে গেছে।

About Post Author