সময় কলকাতা ডেস্ক :কোয়ামে কারিকারি । চেন্নাইয়ান এফসি শিবিরে ঘানাইয়ান স্ট্রাইকারের অন্তর্ভুক্তি যে এবার আইএসএলে অনেক দলের মাথাব্যথার কারণ হবে তার প্রমাণ পেল সোমবারের যুবভারতী। দ্বিতীয়ার্ধে সামান্য সময়ের জন্য খেলতে নেমে কারিকারি তাঁর কারিকুরি দেখালেন। লম্বা স্ট্রাইডে ছ ফুট তিন ইঞ্চির স্ট্রাইকার পেনাল্টি আদায় করে নিলেন, নিজেই গোল করলেন আবার রহিম আলিকে দিয়ে গোল করালেনও। কার্যত তাঁর দাপটেই প্রথমার্ধে মনবির সিং এর দেওয়া গোলে এগিয়ে থাকা এটিকে মোহনবাগান শূন্যহাতে ড্রেসিংরুমে ফিরল।

অথচ প্রথমার্ধে এটিকে মোহনবাগানের প্রাধান্য ছিল সংশয়াতীত। দ্বিতীয়ার্ধেই খেলার মোড় ঘোরে। চেন্নাই দলটিতে এদিন তিন বাঙালি খেললেন – গোলে দেবজিৎ, মাঝমাঠে সৌরভ, ফরোয়ার্ড লাইনে রহিম। এটিকে মোহনবাগানকে হারাতে এঁদের প্রত্যেকে কমবেশি ভূমিকা নিলেন। ফলে মোহনবাগানের এবারের আইএসএল অভিযানের সূচনা খুব সুখকর হল না তা বলাই বাহুল্য। নতুন করে ভাবতে হবে এটিকে মোহনবাগানের থিঙ্কট্যাঙ্ককে।রয় কৃষ্ণা ও উইলিয়ামসের বিকল্প এখনও গড়ে না ওঠায় বাগানে যে ফুল ফুটছে না!


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত