Home » জয় পেল হায়দ্রাবাদ এফ সি

জয় পেল হায়দ্রাবাদ এফ সি

সময় কলকাতা ডেস্ক : এবারের আইএসএলে তাদের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফ সি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে  ৩-৩ গোলে আটকে গেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের রাস্তায় ফিরল । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল তারা। বৃহস্পতিবার প্রথম ম্যাচের মতই  আবার তিন গোল করলেন  হায়দ্রাবাদের আক্রমণ ভাগের প্লেয়াররা। তবে আগের দিনের মত ভুল করতে রাজি ছিলেন না হায়দ্রাবাদের ডিপ ডিফেন্সের রক্ষীরা। হায়দ্রাবাদের রক্ষণ এদিন ছিল নিশ্চিদ্র। এদিনের গোলদাতা ওগবেচে, হোলিচরণ নার্জারি ও সুপার সাব বোরজা হেরেরা।

About Post Author