Home » ফের মেডিক্যাল চেক আপ মানিকের

ফের মেডিক্যাল চেক আপ মানিকের

সময় কলকাতা ডেস্কঃ ফের মেডিক্যাল চেক আপের জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মানিক ভট্টাচাৰ্যকে। সঙ্গে রয়েছে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। গত সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না। কিন্তু রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। আপাতত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না আদালত, জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি।

About Post Author