Home » ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং

ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং

সময় কলকাতা ডেস্কঃ ধেয়ে আসছে ভয়াবহ সুপার সাইক্লোন সিত্রাং। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, সুপার সাইক্লোন সিত্রাং আদৌ  পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে কিনা তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সিত্রাং আছড়ে পড়লে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে রাজ্যে।

বর্ষার বিদায় বেলা উপস্থিত তবুও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। কোথাও রোদ ঝলমলে আকাশ তো আবার কখনও বৃষ্টি । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস বলছে, রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।

রবিবার, দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা উত্তরবঙ্গের নদীগুলিতে।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ২০ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে সুপার সাইক্লোন সিত্রাং আঘাত হানতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

About Post Author