সময় কলকাতা ডেস্কঃ আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস বলছে, শুক্রবার, পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭২ শতাংশ। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে। শীতের অনুভূতি তৈরী হয়েছে বঙ্গে। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। শনিবার দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের কোনরকম সম্ভাবনা নেই। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে