Home » নামছে পারদ! কবে থেকে শীত রাজ্যে

নামছে পারদ! কবে থেকে শীত রাজ্যে

সময় কলকাতা ডেস্ক: এবার নামতে শুরু করেছে পারদ। তবে পারদ নামলেও শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সাধারণত শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তবে শীতের আমেজ বাড়বে বাংলায়।

পূর্বাভাস বলছে, রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৩ শতাংশ।  নভেম্বরে শুরু থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ অর্থাৎ রবিবার থেকে কলকাতার রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, রবিবার থেকে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। এমনকী আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা নামলেও দিনে তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

অন্যদিকে, উত্তরবঙ্গে নামতে পারে তাপমাত্রা। বলা হয়েছে, চার ডিগ্রি পর্যন্ত পারদ নামবে। আগামী পাঁচ দিন সাধারণত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং জেলায়। আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

About Post Author