Home » এক নজরে আজকের আবহাওয়া 

এক নজরে আজকের আবহাওয়া 

Sunset / sunrise with clouds, light rays and other atmospheric effect

সময় কলকাতা ডেস্কঃ শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বাঙালি। ভোর এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূতি শিহরণ জাগাচ্ছে। শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। তবে এর মাঝেই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, শনিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ও  সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৬ শতাংশ।  নভেম্বরে শুরু থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব যত বাড়বে জেলায় শীতের আমেজ তত বাড়বে । পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ অনেকটাই কম।

অন্যদিকে,  উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুষ্ক পরিবেশ বজায় থাকবে বেশ কয়েকদিন। তারপর থেকেই নামতে শুরু করবে তাপমাত্রা। শনিবার থেকে আরও কমতে শুরু করবে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

About Post Author