Home » ভারতে এই ফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত মোবাইল প্রস্তুতকারী সংস্থার 

ভারতে এই ফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত মোবাইল প্রস্তুতকারী সংস্থার 

সময় কলকাতা ডেস্কঃ ভারতে মোবাইল প্রস্তুতকারী সংস্থা গুলির মধ্যে দেশের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতকারী সংস্থা স্যামসাং। ভারতের বাজারে আর স্বল্পমূল্যের কোনো ফিচার ফোন বিক্রি করবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই সংস্থাটি। তবে ভারতের বাজারে স্যামসাং আপাতত ১৫ হাজার টাকার বেশি দামের স্মার্টফোন বিক্রির দিকেই নজর দেবে বলেই জানা গিয়েছে।

সুত্র মারফৎ জানা গিয়েছে, ভারতের বাজারে ক্রমশ চাহিদা কমছে ফিচার ফোনের। কার্যত সে কারণেই অবিক্রিত বহু ফিচার ফোন পড়ে রয়েছে। একইসঙ্গে বেড়েছে কাঁচামালের সমস্যাও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন বাজারে এসে গিয়েছে লাভা, আইটেলের মত বেশ কয়েকটি সংস্থার ফোন। যে কারণে ভারতের বাজারে তৈরি হয়েছে বড়রকম প্রতিদ্বন্দ্বিতা। ফলে পিছিয়ে পড়ছে স্যামসাং সংস্থা। তাই ১৫ হাজার টাকার বেশি দামের ফোনের দিকেই নজর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা।

অন্যদিকে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ ১৫০০০ টাকার স্মার্টফোন সাধারণ মানুষ কিনবে কিনা, তা নিয়েই একাধিক প্রশ্ন উঠে আসছে অর্থনীতিবিদদের একাংশের মধ্যে।প্রত্যাশা তুঙ্গে ছিল। যদিও এর আগে সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছিল। কমেন্টে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

About Post Author