সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারি : কাজ আর বাধ্যতামূলক থাকবে না, কাজের প্রয়োজন থাকবে না,কাজ হয়ে যাবে ঐচ্ছিক।আরও একবার তাঁর মন্তব্য দিয়ে চমকে দিলেন পৃথিবীতে সবচেয়ে ধনী লোক হিসাবে যিনি চিহ্নিত সেই ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক। ধনকুবের মাস্কের এহেন মন্তব্যে সাড়া পড়ে গিয়েছে। এরআগেও একাধিক ভবিষ্যৎবাণী করেছেন মাস্ক যা নিয়ে হয়েছে হইচই যার মধ্যে অন্যতম আয় ও সঞ্চয় নিয়ে তাঁর মন্তব্য। তিনি বলেছিলেন, সুদূর ভবিষ্যতে আয়ের সার্বিক বৃদ্ধি ঘটবে। সঞ্চয়ের আর প্রয়োজন থাকবে না। গতবছরের শেষ দিকে ও মাস্ক বলেছিলেন, দ্রুত এগোচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স। আর এর ধাক্কাতেই মানুষের কাছে কাজ শখের ঐচ্ছিক হয়ে যাবে। আরও একবার সেই ভাবনারই তুলনা টানলেন মাস্ক। আর এইমুহূর্তে তার এবারের তুলনাতে পরিষ্কার পূর্ববর্তী বক্তব্যগুলির পেছনে ধারণা। অর্থের প্রয়োজনের সঙ্গে কাজের ঐচ্ছিক দিক তার ভবিষ্যৎ বাণীতে মিশিয়ে দিয়েছেন ইলন মাস্ক। আরও একটু গভীরে গেলেই মাস্কের ভাবনার বিষয়টি পরিষ্কার হবে।
ইলন মাস্ক এমন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব যিনি শীর্ষ ব্যবসায়ী থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুর দিকে হেঁটেছেন, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। প্রযুক্তি উদ্যোক্তা মাস্ক ১৯৯৫ সাল থেকে ব্যবসা শুরু করে স্পেসএক্স প্রতিষ্ঠা সহ একাধিক উদ্যোগের মধ্য দিয়ে কুড়ি বছরের মধ্যে বিশ্বের অন্যতম সেরা ধনী হয়ে উঠেন। টেসলার ১২ শতাংশ শেয়ার তার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই -এর ৫৪ শতাংশ শেয়ার তাঁর হাতে। এবার ঠিক কী বলেছেন তিনি?
টেসলার সিইও সম্প্রতি ওয়াশিংটনে ইউ.এস.-সৌদি বিনিয়োগ ফোরামে বলেছেন যে আগামী কুড়ি বছরের মধ্যে কাজ বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে।”আমার ভবিষ্যদ্বাণী হল কাজ ঐচ্ছিক হবে যা খেলাধুলা বা ভিডিও গেম বা এরকম কিছু খেলার মত হবে,” এমনটাই বলেছেন মাস্ক।
“আপনি যদি কাজ করতে চান অথবা একইভাবে আপনি দোকানে গিয়ে কিছু শাকসবজি কিনতে পারেন, অথবা আপনি আপনার বাড়ির উঠোনে সবজি চাষ করতে পারেন। আপনার বাড়ির উঠোনে সবজি চাষ করা অনেক কঠিন, এবং কিছু লোক এখনও এটি করে কারণ তারা সবজি চাষ পছন্দ করে।”
কেন এরকম হবে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। কৃত্তিম বুদ্ধিমত্তার পৃথিবীতে বিপ্লব আনা মাস্ক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট কাজের উৎপাদনশীলতার তরঙ্গ সুচিত করবে। মাস্ক ঠিক কী বিশ্বাস করেন? তাঁর বিশ্বাসের সঠিক ব্যাখ্যা কী?
ইলন মাস্ক বিশ্বাস করেন যে ভবিষ্যতে এআই এবং রোবট মানুষের চেয়েও দক্ষ হয়ে উঠবে এবং প্রায় সব ধরনের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে। তিনি মনে করেন, হিউম্যানয়েড রোবটগুলো কলকারখানার কাজ থেকে শুরু করে গৃহস্থালির কাজও সম্পন্ন করবে।
মাস্কের ভবিষ্যৎ বাণী, যখন রোবট ও এআই সব কাজ করবে, তখন পণ্য ও পরিষেবার উৎপাদন খরচ নাটকীয়ভাবে কমে যাবে। মাস্কের মতে, এর ফলে সমাজে কোনো জিনিসের অভাব থাকবে না এবং “সর্বজনীন উচ্চ আয়” (Universal High Income) নিশ্চিত করা সম্ভব হবে।
সবমিলিয়ে, মাস্কের বক্তব্যের মধ্যে তাঁর বিশ্বাসের প্রতিফলন নিহিত। এর দুটি দিক, প্রথমত মানুষের কর্মহীনতা এবং দ্রব্যমূল্য কমে যাওয়া মানুষকে আয়-বা সঞ্চয় থেকে বিমুখ করবে। দ্বিতীয়ত, কাজ না থাকলে আয় নতুন দিশা পাওয়ায় সঞ্চয়ের প্রয়োজন থাকবে না।থাকবে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত দুনিয়া।।
More Stories
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?
আবুধাবি, দুবাই, রিয়াদ, দোহায় বিস্ফোরণ