Home » ধুলার চাদরে মুড়েছে এলাকা, অস্বস্তিতে বানাহাট ব্লকের বাসিন্দারা

ধুলার চাদরে মুড়েছে এলাকা, অস্বস্তিতে বানাহাট ব্লকের বাসিন্দারা

সময় কলকাতা ডেস্ক: ধুলার চাদরে মুড়ে গিয়েছে এলাকা। ধুলো থেকেই ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। গোটা ঘটনায় অস্বস্তিতে জলপাইগুড়ির ধূপগুড়ির বানাহাট ব্লকের বাসিন্দারা । ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানও।

ধুলার চাদরে মুড়ে গিয়েছে বানাহাট ব্লকের দুরামারি নতুন বাজারের বিভিন্ন এলাকা। আর এই ধুলো থেকেই ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার সারাইয়ের কাজ চলছিল দুরামারি থেকে মঙ্গলকাটা চা বাগান অবধি প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তার। মার্চ-এপ্রিল নাগা শুরু হয়েছিল এই সারাইয়ের কাজ। পুরনো রাস্তার উপরের থাকা পিচের অংশ তুলে ফেলে সেই রাস্তার উপরে চামুর্চি থেকে নিয়ে আসা পাথর দিয়ে প্রথম স্তরে কাজ সেরে ফেলেছিল এজেন্সি। কিন্তু এখানেই প্রশ্ন, প্রথম স্তরের যে কাজ হয়েছিল প্রায় আট মাস আগে সেই কাজের মধ্যে যে বালু-পাথর মেশানো ছিল সেখানেই ছিল ডলোমাইটের ধুলো। আর সেই ডলোমাইটের ধুলো থেকে ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। তবে ৮ মাস পার হয়ে গেলও শেষ হয়নি রাস্তার সাড়াইয়ের কাজ। আর এতেই ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। এলাকাবাসীর অভিযোগ দিনে দুবার করে ট্যাঙ্কারে জল ভরে এই ধুলো দমানোর কাজ করার কথা ছিল এজেন্সির, কিন্তু আজ অবধি একবারও জলের ট্যাংকার আসেনি। আর জল না দেওয়ায় উড়তে শুরু করেছে ধুলো। মে থেকে সেপ্টেম্বর অবধি বর্ষা থাকায় একটু স্বস্তিতে ছিল দুরামারীর সাধারণ মানুষ। কিন্তু অক্টোবর থেকে ফের ধুলোবালিতে অস্বস্তি বোধ করতে শুরু করেন তাঁরা।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান দীপিকা ওরাও।দ্রুত রাস্তা সারাইয়ের কাজ শেষ হোক এমনটাই দাবি জানাচ্ছে দুরামারিবাসী।

 

About Post Author