Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক, ডিসেম্বর ২৬:

আবহাওয়া দপ্তর সূত্রে খবরে বেশ কিছু নতুনত্বের   ইঙ্গিত দিয়েছে। বিগত এক রাতে  তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। রাজ্যজুড়েই চড়ছে পারদ। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কয়েকটি জেলায়। কুয়াশার দাপট রাজ্যে। কলকাতা ও সন্নিহিত এলাকায় সকালে কুয়াশা, পড়ে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ।

রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ,মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। দক্ষিণবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদের দু এক জায়গায়। মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এ। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শীতের আমেজ কার্যত উধাও। রাজি জুড়ে কুয়াশা থাকবে আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা। বুধবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বুধবারে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বিকেল থেকে বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এক সপ্তাহান্তের মধ্যে ফিরে আসবে শীতের আমেজ। স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা।

২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে।বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। মঙ্গলবারের পর এটি ক্রমশ শক্তি হারাবে।গভীর নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। আপাতত এটির অবস্থান শ্রীলঙ্কা।

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু উপকূলে। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ এলাকায়। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কেরল সংলগ্ন উপকূলে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শৈত্য প্রবাহ বজায় থাকবে আগামী ৪৮ ঘন্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড এলাকায়। তবে আগামী ২৪ ঘন্টায় এই রাজ্যগুলিতে চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা একই রকম থাকবে আবহাওয়া। কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ফের কমবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে।।

About Post Author