সময় কলকাতা ডেস্কঃ বড়দিনে গোটা রাজ্যজুড়ে উধাও শীত। বড়দিনে উৎসবমুখর রাজ্যবাসী। সকালে কুয়াশার চাদরে মুখ ঢেকেছিল তিলোত্তমা। যদিও বেলা বাড়ার সাথে পরিষ্কার হয়ে যায় আকাশ।
পূর্বাভাস বলছে, রবিবার কলকাতার থাকবে পরিস্কার থাকবে আকাশ । সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ। পূর্বাভাস বলছে, প্রায় দুই ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। আগামি চারদিন জারি থাকবে তাপমাত্রার বৃদ্ধি। চারদিনে প্রায় চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পাশাপাশি বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্ণাবর্তের প্রভাবে বঙ্গের বাতাসে মিশবে জলীয়বাষ্প। জলীয়বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাধা পাবে উত্তুরে হাওয়া। যদিও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় কম থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ঘন এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বড়দিনে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!