Home » সংকটে চিন! মুখ খুললেন জিনপিং

সংকটে চিন! মুখ খুললেন জিনপিং

সময় কলকাতা ডেস্কঃ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে চিনে। বাড়ছে রোগীর সংখ্যা। সপ্তাহ দুই আগে চিনে নতুন করে ছড়িয়েছে কোভিডের নয়া সাব-ভ্যারিয়েন্ট BF.7। দিনে তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন বলে খবর। এর মাঝেই হাসপাতালে হাসপাতালে রক্তের টান। রক্ত সংকটে ধুঁকছে চিন। যার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই দেশে। এই পরিস্থিতিতে উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিবৃতি। বিবৃতিতে তিনি জানান, এই মুহূর্তে চিনের অবস্থা সংকটজনক। তা রুখতে নয়া পরিকল্পনা করা হচ্ছে।

মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনা নতুন করে আছড়ে পড়তে পারে। জিনপিংয়ের বিবৃতির পর আর কোনও সংশয়ই রইল না যে চিনের করোনা পরিস্থিতি যথেষ্টই জটিল, উদ্বেগজনক।

 

About Post Author