Home » নতুন বছরে গ্রাহকদের জন্য ২টি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভিআই

নতুন বছরে গ্রাহকদের জন্য ২টি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভিআই

সময় কলকাতা ডেস্কঃ নতুন বছরে গ্রাহকদের জন্য ২টি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। জানা গিয়েছে, ২৫ টাকা এবং ৫৫ টাকায় সস্তায় ২টি নতুন প্ল্যান এনেছে ভোডাফোন আইডিয়া। তবে শুধুমাত্র প্রিপেড গ্রাহকরাই নতুন এই রিচার্জ করতে পারবেন। এর সঙ্গে পেয়ে যাবেন অতিরিক্ত ডেটা। দেখে নিন নতুন এই ২ প্রিপেড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে-

আপনি ২৫ টাকা ৪জি প্ল্যানে ১.১ জিবি ডেটা পাবেন। যদিও এই ডেটা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টার জন্য বৈধ থাকবে। তবে ২৫ টাকার এই ডেটা প্ল্যানের সঙ্গে এক্সপ্তাহ বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া হাঙ্গামা মিউজিক শুনতে পারবেন। একইসঙ্গে ২৫ টাকা ছাড়াও ৫৫ টাকা রিচার্জ এনেছে ভিআই। এই রিচার্জে ৩.৩ জিবি ডেটা পাওয়া যাবে। আর সঙ্গে রয়েছে ৭ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানের সঙ্গেও আপনি ১ মাস বিজ্ঞাপন ছাড়া গান শোনার সুযোগ পাবেন। সূত্রের খবর, হাঙ্গামা মিউজিকের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে ভিআই। এছাড়াও ১০৮ টাকা রিচার্জে আপনি ৯০ দিন বিজ্ঞাপন ছাড়া গান শোনার অভিজ্ঞতা পাবেন। এই প্ল্যানে ৬ জিবি ডেটা ব্যবহার করা যাবে। আর এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ১৫ দিন।

অন্যদিকে, মাত্র ১৫ টাকা রিচার্জে ১ জিবি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। এছাড়াও জিও গ্রাহকরা ২৫ টাকার রিচার্জে ২ জিবি ডেটা ও ৬১ টাকা রিচার্জে ৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এদিকে,এয়ারটেল গ্রাহকরা ১৯ টাকা রিচার্জে ১ জিবি ডেটা পাবেন। এছাড়াও ৫৮ টাকা প্ল্যানে ৩ জিবি, ৬৫ টাকায় ৪ জিবি ও ৯৮ টাকায় ৫জিবি ডেটা পাবেন এয়ারটেল গ্রাহকরা।

About Post Author