Home » শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১২ জানুয়ারি : ইডেন গার্ডেনে দ্বিতীয় এক দিবসীয় ম্যাচ জিতে শ্রীলংকার বিরুদ্ধে  সিরিজ জয় ভারতের।টানা দশম সিরিজ জয় শ্রীলঙ্কার বিরুদ্ধে।ভারত জিতল  কিন্তু যে পিচ দেখে মনে হয়েছিল  বোলারদের মাথা খুঁড়ে মরতে হবে সেখানে খুব বেশি রান উঠল না। দ্রুত রানও তুলতে পারে নি দু দলের কেউ ।ফলশ্রুতি,চার-ছয়ের বন্যা দেখতে পেলেন না দর্শকরা।তবে কলকাতা ভারতের আরেকটি সিরিজ জয়ের সাক্ষী হয়ে থাকল।

প্রথমে ব্যাট করতে নেমে খুব কম রান করেও দ্রুত ভারতের চারটি উইকেট তুলে প্রত্যাঘাত করেছিল শ্রীলংকা। অতঃপর অবস্থা সামলে নেয় ভারত।৪০ ওভার শেষ হতে না হতেই  মাত্র ২১৫ রানে শেষ হয়ে যায় শ্রীলংকার ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে  ৬ উইকেট হারিয়ে ৪০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত, সৌজন্যে  কে এল রাহুল  ও হার্দিক পান্ডিয়ার  পঞ্চম উইকেটের জুটিতে  সংযমী ৭৫ রান। কে এল রাহুল অপরাজিত দেখে যান ৬৪ রানে। এদিন ভারতীয় বোলারদের হয়ে  তিনটি করে উইকেট পান সিরাজ ও কুলদীপ যাদব। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান  নুয়ানিদু ফার্নান্ডোর। তিনি ৫০ রান করে রান আউট হয়ে যান।।

About Post Author