সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ শুক্রবার পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছে যাবে ডিব্রুগড়। ক্রুজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ৫১ দিন সফরের জন্য খরচ হবে ২০ লক্ষ টাকা। অর্থাৎ দিনে ৫০ হাজার টাকা। মোট ৩২০০ কিলোমিটার এই যাত্রাপথে এই প্রমোদতরী যেখানে নোঙর করবে, সেই সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা।

পৃথিবীর দীর্ঘতম রিভারক্রুজ স্বাভাবিকভাবেই ভারতের কাছে গর্বের বিষয়। মহাসমারোহে যাত্রা শুরু করল এমভি গঙ্গা বিলাস। প্রথম সফরে যাত্রী রয়েছেন ৩২ জন বিদেশি পর্যটক। বারণসীতে বিমানবন্দরে এদিন তাঁদের কপালে টিকা পরিয়ে, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয়। ক্রুজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ভাসমান পাঁচতারা হোটেলে রয়েছে ১৮ টি স্যুইট। তাতে ৩৬ জন পর্যটক থাকতে পারেন। সেই সঙ্গে ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। ৬২ মিটার দীর্ঘ ও ১২ মিটার চওড়া এই ক্রুজ চলার জন্য ১.৪ মিটার নাব্যতা থাকা দরকার। মোট ২৭ টি নদীপথ দিয়ে যাবে এই রিভার ক্রুজ। সেই সঙ্গে ছুঁয়ে যাবে অন্তত ৫০ টি দর্শনীয় স্থান।
বিহারের পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি তো যাবেই। এই প্রমোদতরীতে থাকা খাওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে স্পা, স্যালন, জিম ইত্যাদি। ক্রুজ ডিরেক্টর জানিয়েছেন, তা নয়। গঙ্গার জলকে ফিল্টার করেই স্নানের জল হিসাবে ব্যবহার করা হবে। তবে কোনও বর্জ্য গঙ্গায় পড়বে না। এদিন রিভার ক্রুজের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংজ্ঞা শুধু কথায় প্রকাশ করা যায় না। তাকে হদয় দিয়ে অনুভব করতে হবে। ভারত সবার জন্য সেই দরজা খুলে দিয়েছে।স্বাভাবিকভাবেই এই রিভারক্রুজ ভারতবাসীর কাছে গর্বের বিয়। কিন্তু ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতের ওই প্রমোদতরীতে ওঠার ক্ষমতা কজনের আছে ?


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!