Home » প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব

 সময় কলকাতা, নিউজ ডেস্ক, ১২ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা শরদ যাদব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করেন কন্যা সুভাষিণী শরদ যাদব। ট্যুইট করে শরদ কন্যা লেখেন “পাপা নেহি রহে।”

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গুরুগ্রামের এক বেসরকারি হাসপালে চিকিৎসাধীন ছিলেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় আপদকালীন বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি লিখেছেন, “শ্রী শরদ যাদবজীর প্রয়াণে ব্যথিত। দীর্ঘদিনের জনজীবনে তিনি এমপি ও মন্ত্রী হিসেবে নিজেকে আলাদা করেছেন। তিনি ডক্টর লোহিয়ার আদর্শ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। আমি সবসময় আমাদের মধ্যে হওয়া কথাবার্তার কথা মনে রাখব। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

About Post Author