সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার। চতুর্থ ম্যাচে ছত্তিশগড়কে হারালো দুই শূন্য গোলে। জোড়া গোল করে ম্যাচের নায়ক, অধিনায়ক শ্রেষ্ঠা।

শুক্রবার মহারাষ্ট্রের কোলাপুরে সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে ছত্তিশগড়ে মুখোমুখি হয় বাংলা। এদিন চোটের কারণে অধিনায়ক নরহরি শ্রেষ্ঠাকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

মধ্যপ্রদেশ ম্যাচের আগে ঊরুতে চোট পেয়েছিলেন নরহরি। অধিনায়কের মাঠে না থাকার খেসারত দিচ্ছিল বাংলা। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোল মুখ খুলছিল না। দ্বিতীয়ার্ধে কিছুটা ঝুঁকি নিয়েই আহত নরহরিকে মাঠে নামান বাংলা কোচ। ম্যাচের ৪৭ মিনিটে সুব্রত মুর্মুর পরিবর্তে মাঠে নামেন বাংলা অধিনায়ক। নরহরি মাঠে নামতেই বদলে যায় ম্যাচের রং। মাঠে নামার ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বাংলার অধিনায়ক। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় দলের হয়ে ফের ব্যবধান বাড়ান তিনি। এই জয়ে ফলে টানা চতুর্থ ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থাকল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের