Home » রণক্ষেত্র ডার্বি, হাতাহাতি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে

রণক্ষেত্র ডার্বি, হাতাহাতি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

কলকাতা ময়দানের ফুটবল ডার্বি আর ক’দিন পরেই। তার আগেই  ময়দানের অন্য এক ডার্বিতে সংঘর্ষে জড়ালেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। পুলিশ দিয়ে দর্শকশূন্য মাঠে শেষ হল ম্যাচ।তুলকালাম এই ম্যাচে আহত হলেন  সাংবাদিকরাও ।

নারী পুরুষ কেউ বাদ নেই, ডার্বির গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই বড় দলের সমর্থকরা । কলকাতা হকি লীগে লাল হলুদ – সবুজ মেরুন ম্যাচ চলাকালীন রণক্ষেত্রের চেহারা নিল ময়দান।

মহামেডান মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান হকি ম্যাচে ঝামেলা এতটাই তীব্র চেহারা নেয় পুলিশের হস্তক্ষেপ অনিবার্য হয়ে ওঠে।

বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের  উদ্যোগে কলকাতা হকি লীগে রবিবার মুখোমুখি হয় ইস্টবেঙ্গল মোহনবাগান। মিনিট পনেরো কুড়ি খেলা গড়াতে না গড়াতেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড।

ম্যাচের আগেই উত্তেজনার পারদ চড়ছিল দ্রুত। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের অভিযোগ ছিল একে অপরের দিকে। প্রথম থেকেই  পরস্পরকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকে,এরপর গ্যালারি লক্ষ্য করে প্লাস্টিকের চেয়ার আকাশ পথে উড়ে আসতে থাকে।

দুই পক্ষের সমর্থকরা গ্যালারি তোকে মাঠে নেমে পড়েন পরস্পরের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষনের মধ্যে দু দলের সমর্থকের মধ্যে হুলুস্থূল কাণ্ড বেঁধে যায়। মহিলাদের দেখা যায় সর্বাগ্রে মারমুখী হয়ে ছোটাছুটি করতে। মহিলাদের অপর পক্ষের পুরুষদের নিগ্রহ করতেও দেখা যায়। অতঃপর বিক্ষিপ্তভাবে নারী-পুরুষ,পুরুষ-পুরুষ হাতাহাতি শুরু হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের সমর্থকদের গ্যালারি  তথা স্টেডিয়াম থেকে বাইরে পাঠিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে, দর্শকশূন্য মাঠে শুরু হয় খেলা।।

About Post Author