সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: নাগপুরের পর দিল্লি টেস্টও শেষ হল তিনদিনে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে অনায়াসে হারাল ভারত। রবিবার চতুর্থ ইনিংসে মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। আর ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত শর্মারা। ৩১ রান করে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা।
দিল্লি টেস্টে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬৩ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানে শেষ হয় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিন বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পন করেন অজি ব্যাটাররা। ১১৩ রানে শেষ হয়ে যায় স্মিথ বাহিনীর ইনিংস। ফলে মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা অনায়াসে তুলে দিয়ে দিল্লি টেস্ট জিতে নিল ভারত। চার টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি ম্যাচই জিতে সুবিধাজনক অবস্থায় ভারত।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত