সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৫ মার্চ: পরিসংখ্যানঅক্ষত রেখেই ওড়িশা এফসিকে হারাল এটিকে মোহনবাগান। শনিবার ঘরের মাঠ যুবভারতীতে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। এরপরই যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমে এল আকাল হোলি। এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল জুয়ান ফেরেন্দোর ছেলেরা। ম্যাচের ৩৫ মিনিটে গঙ্গাপাড়ের ক্লাবকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস।

পেত্রাতোসের কর্নার দারুণ ভঙ্গিমায় ব্যাকহিল করেন মানবীর সিংহ, সেই বল বাঁ পায়ের দুরন্ত ভলিতে জালে জড়িয়ে দেন হুগো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ওড়িশা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান অজি স্ট্রাইকার পেত্রাতোস। ম্যাকহিউর পাস থেকে ডান পায়ের কোনাকুনি গোল করেন অজি স্ট্রাইকার। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। প্রথম সেমিফাইনালে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে এটিকে মোহন বাগান।

যুবভারতী স্টেডিয়ামে শনিবার প্রায় ৩৫ হাজার মোহনবাগান সমর্থক এসেছিলেন প্রিয় দলের জয় উপভোগ করতে। সবুজ-মেরুণ ব্রিগেড তাঁদের আশা পূর্ণ করলেন দুরন্ত ছন্দে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করল এটিকে মোহনবাগান। গোটা ম্যাচে ওড়িশা এফসি-কে দৌঁড়াতেই দিলেন না বাগান ডিফেন্ডাররা। সবমিলিয়ে দুরন্ত ছন্দে জুয়ান ফেরেন্দোর দল। আগের পরিসংখ্যান বলছে আইএসএলে এটিকে মোহনবাগানকে কখনই হারাতে পারেনি ওড়িশা এফসি। এবারও পারল না। এবার সবুজ-মেরুণের লক্ষ্য সেমি ফাইনাল। দুটি পর্বে হবে সেই খেলা। সেমি ফাইনালের প্রথম পর্বে ৯ মার্চ হায়দরাবাদের ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান। এরপর ১৩ মার্চ খেলা হবে কলকাতায়। ফলে ফাইনালের আগে আর দুটি ম্যাচ।
Post match celebrations don’t get any better than this! ????#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c8d6mlAtyY
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 4, 2023


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার