সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩১ মার্চ : গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস । দুদলের লড়াইয়ের ফাঁকে নির্যাস হয়ে থাকল ওপেনারদের লড়াই। আইপিএলের প্রারম্ভিক ম্যাচে দু দলের প্রারম্ভিক দুই ব্যাটসম্যানের মধ্যে কার্যত হল জোরদার লড়াই।ঋতুরাজ গাইকোয়াড় ও শুভমান গিল দুজনেই সফল হলেন। ব্যাট হাতে দুই অধিনায়ক সে অর্থে ঝলসে উঠলেন না । তবুও চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে শেষ হাসি হাসলেন গুজরাটের হার্দিক পান্ডিয়া। এদিনের ম্যাচে দেশপান্ডের শেষ ওভারে প্রথম দুটি বলে রাহুল তেউটিয়া ছক্কা ও চার হাঁকিয়ে খেলায় টানলেন ইতি। আইপিএলের ১৬ তম প্রতিযোগিতার প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটান্স ।

এদিন আমেদাবাদে টসে হেরে ব্যাট হাতে নেমে সাত উইকেটে ১৭৮ রান করে চেন্নাই। ঋতুরাজের সংগ্রহ ৫০ বলে ৯২ রান,যে ইনিংসে ছিল ৯ টি ছয়। বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ।গুজরাটের হয়ে বল হাতে সফল রাশিদ খান ও মহম্মদ শামি ও আলজেরি জোসেফ। প্রত্যেকেরই সংগ্রহ দুটি করে উইকেট।রাশিদ খান ব্যাট হাতেও দারুণ ক্যামিও বা ছোট্ট অথচ দরকারি এক ঝোড়ো ইনিংস খেলেন।পাল্টা ব্যাট করতে নেমে চমৎকার শুরু করেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিষ্মান ২৫ রান করে ফিরলেও ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন শুভমান গিল। মাঝে ব্যাট হাতে বিজয় শঙ্কর একটি কার্যকরী একটি ইনিংস খেলেন। চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় গুজরাট।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার