Home » দিল্লি ডাগআউটে ঋষভ পন্থের জার্সি বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড

দিল্লি ডাগআউটে ঋষভ পন্থের জার্সি বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড

সময় কলকাতা,স্পোর্টস ডেস্ক,৪ এপ্রিলঃ না  থেকেও দলের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ। লখনউয় সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চলতি মরশুমের আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটল। সেই ম্যাচে দেখা যায় দিল্লির ডাগআউটে ঝুলছে পন্থের জার্সি। যদিও তিনি এবার দিল্লি দলের সঙ্গে নেই। গত বছর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। সেই গাড়িতেই ছিলেন ভারতের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটার। দুর্ঘটনার জেরে প্রাণে রক্ষা পেলেও ভয়ংকর চোট পান পন্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন পন্থ। তবে সম্পূর্ণ চোট সরিয়ে কবে মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। আপাতত এই মরশুমে পেশাদার ক্রিকেটে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন তাঁর চিকিৎসকেরা।

এই পরিস্থিতিতে নিজেদের অধিনায়কের পাশে থাকতে মরিয়া দিল্লি শিবির। মানসিক ভাবে অধিনায়কের পাশে থাকার জন্য উদ্যোগ নিয়েছে তারা। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ম্যাচের দিন ডাগআউটে যাতে পন্থ উপস্থিত থাকতে পারেন সেজন্য বিশেষ করিডরের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য আইপিএল কমিটির কাছে আবেদনও জানিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। শুধু তাই নয় দিল্লি ক্যাপিটাল সূত্রে জানা গিয়েছে, একটি ম্যাচে ম্যাচে সব খেলোয়াড়েরা পন্তের জার্সি নম্বর ১৭ পরে খেলবেন। সেটা অবশ্য জার্সির কোনো এক জায়গায় ছোট করে লেখা থাকবে। এর থেকে একধাপ এগিয়ে প্রথম ম্যাচে ডাগআউটে ঝোলানো হয় পন্থের জার্সি। জানা গিয়েছে এই পরিকল্পনাটি দিল্লি কোচ রিকি পন্টিংয়ের মস্তিষ্কপ্রসূত।

আরও পড়ুন    বিদেশী নিয়ে ধোঁয়াশা কেকেআর শিবিরে!

যদিও দিল্লির এহেন আচরণে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের একটি অংশের দাবি, জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি শুধু নির্দিষ্ট খেলোয়াড়ের চরম ট্র্যাজেডি বা অবসরের ক্ষেত্রেই হতে পারে। পন্তের ক্ষেত্রে এর কোনোটিই ঘটেনি। চরম ট্র্যাজেডি বলতে বিসিসিআই হয়তো মারা যাওয়ার বিষয়টিই বুঝিয়েছে। পাশাপাশি, ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যাপিটালসকে পন্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে না রাখার জন্য অনুরোধও করেছে। এখন ভারতীয় বোর্ডের অনুরোধ দিল্লি ক্যাপিটাল কিভাবে গ্রহণ করে তার উত্তর মিলবে সময়ে।

About Post Author