স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল:
শাকিব আল হাসানের পরিবর্তে ব্রিটিশ ওপেনার জেসন রয়কে নিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে রয়কে কিনল কেকেআর।বুধবার কে কে আরের পক্ষ থেকে এই ঘোষণা করা হল। জাতীয় দলে খেলার জন্য চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব । শাকিবের বদলে রয়কে পেয়ে কেকেআর কতটা উপকৃত হয় এখন সেটাই দেখার।

আরও পড়ুন :ইংরেজি ব্যবহার করলেই বিপদ! হতে পারে বিরাশি লক্ষের জরিমানা
আইপিএলের শুরু থেকেই ধোঁয়াশা ছিল শাকিব আল হাসানকে নিয়ে। জাতীয় দলে খেলার জন্য চলতি বছরের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ফলে বেকায়দায় পড়ে কলকাতা নাইট রাইডার্স। মরশুমের শুরুতে নিলামে বাংলাদেশের দুই তারকা শাকিব ও লিটনকে কিনেছিল কেকেআর। এরপর শাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় বেশ অসুবিধে দেখা দেয় কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির দল গঠনে । পরিবর্ত হিসেবে বেশ কিছু নাম উঠে আসছিল। নাম উঠেছিল দাসুন শনাকা, ওয়েন পার্নেল, মহম্মদ নবির মত অভিজ্ঞ টি-২০ ক্রিকেটারের। তবে এদের মধ্যে ব্রিটিশ ওপেনারকে সই করাল কেকেআর। প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে রয়কে দলে নিল কেকেআর শিবির।

আরও পড়ুন :ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ!
দলের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের জন্য ইতিমধ্যে মাঠের বাইরে। এই পরিস্থিতিতে একজন অভিজ্ঞ নির্ভরযোগ্য ব্যাটারের সন্ধানে ছিল নাইট শিবির। এবার সেই শূণ্য স্থানে রয়কে সই করাল কেকেআর। এর আগে তিন মরশুমে আইপিএলে দেখা গিয়েছে এই ব্রিটিশ ওপেনারকে। ২০১৭ মরশুমে গুজরাট লয়নসের হয়ে খেলেছিলেন রয়।২০১৮ ও ২০২০ মরশুমে দিল্লি দলে খেলেছিলেন জেসন রয়। ২০২১ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ৩২ বছরের এই ব্রিটিশ ব্যাটার।ফলে একথা ঠিক শাকিবের অল রাউন্ড পারফরমেন্সের ঘাটতি পূরণ করার লক্ষ্য ছিল না কেকেআর ম্যানেজমেন্টের। তারা জেসন রয়ের মধ্যে দিয়ে নিজেদের ব্যাটিং শক্তিকে মজবুত করার দিকে নজর দিয়েছে।

২০১৪ সালে শেষবারের জন্য আইপিএল জিতেছিল কলকাতা। তারপর থেকে কাঙ্ক্ষিত ট্রফির সন্ধান পায়নি দল। এখন রয়কে দলে নিয়ে চলতি আইপিএলে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকেই তাকিয়ে কেকেআর শিবির।।
আরও পড়ুন :বিদেশী নিয়ে ধোঁয়াশা কেকেআর শিবিরে!


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে