Home » প্রকাশ্যে ‘আদিপুরুষের’ নতুন পোস্টার!

প্রকাশ্যে ‘আদিপুরুষের’ নতুন পোস্টার!

সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিল:  দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে হনুমান জয়ন্তীর দিন মুক্তি পেল ‘আদিপুরুষের’  নতুন পোস্টার।  যেখানে দেবদত্তাকে দেখা যাচ্ছে হনুমানের ভূমিকায়। এদন সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে অভিনেতা  প্রভাস লিখেছেন, ‘রামের ভক্ত আর রামকথার প্রাণ, জয় পবনপুত্র হনুমান।’  ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মুক্তির তারিখও। জানা গিয়েছে, আগামী ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ওম রাউত পরিচালিত এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, সেফ আলি খান, প্রভাস, কৃতি শ্যানন সহ আরও অনেককে।

আরও পড়ুন  জাপানেও রেকর্ড গড়ল আর আর আর

এর আগে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাম নবমী তিথি থেকেই শুরু হতে চলেছে ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। যদিও এই  ছবির টিজ়ার মুক্তির পর থেকেই ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। বহু বিতর্কের জেরে একাধিকবার  শিরোনামে উঠে এসেছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’।

‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ নিয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এমনকি, সেই মামলায় জড়িয়ে পড়েছে সেন্সর বোর্ডও। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়ায় এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা।  যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।

About Post Author