সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: ১৬তম আইপিএল-এর ১৭ তম ম্যাচে বুধবার সন্ধ্যেয় মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা দুই দলের মধ্যে খেলাটি ঘিরে প্রবল আগ্রহ রয়েছে ক্রীড়া প্রেমীদের মধ্যে। কেননা দুটি দলই কাগজে কলমে প্রবল শক্তিধর। দু’দলের এটি চতুর্থ ম্যাচ এবং দুটি দলই নিজেদের গ্রূপের তিনটি ম্যাচে দুটি করে জিতেছে। নিজেদের শেষ ম্যাচে রাজস্থান হারিয়েছে দিল্লিকে, অন্যদিকে চেন্নাই অনায়াসে জয় পেয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে। কী হতে পারে আজকের ম্যাচে? কার দিকে পাল্লা ভারী?

যদি তথ্যের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে এই দু দলের শেষ পাঁচটি সাক্ষাতে অনেকটাই এগিয়ে রয়েছে গতবছরের রানার্স আপ রাজস্থান রয়্যালস। শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছে তারা। ফলে সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে রাজস্থান। তবুও শক্তির বিচারে কোনও অংশে পিছিয়ে নেই চেন্নাই। কী কী ফ্যাক্টর হতে পারে আজকের ম্যাচে? পিচ রিপোর্ট কী বলছে? যেখানে খেলা হতে চলেছে সেই পিচে বোলাররা বেশ কিছুটা সহায়তা পেয়ে থাকেন। স্পিন বোলাররা এখানে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন। যারা চেন্নাইয়ের পিচ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল, তাঁরা বলছেন যারা প্রথমে ব্যাট করবে ১৬০ এর ওপরে রান করলে তারা একটা ফাইটিং টোটাল তাদের প্রতিপক্ষের সামনে রাখতে পারবে।
আরও পড়ুন গ্রাহকদের জন্য নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি(অধিনায়ক ও উইকেট রক্ষক), মিচেল স্যান্টনার, মহেশ থেকশানা, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, তুষার দেশপান্ডে।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

যদি দুদলের ব্যাটিং এর দিকে তাকানো হয় তাহলে এমুহূর্তে পারফরমেন্সের নিরিখে অবশ্যই সেরা ব্যাটার হিসেবে ধরে নিতে হবে রুতুরাজ গাইকোয়াড়কে। রুতুরাজ প্রতি ম্যাচে ওপেন করতে নেমে ধারাবাহিকভাবে দ্রুতগতিতে রান তুলছেন এবং ছয় মারার ক্ষেত্রে যেন মহারথী হয়ে উঠেছেন। আবার বোলার হিসেবে প্রতি ম্যাচেই দাগ কেটে চলেছেন রবীন্দ্র জাদেজা। চোট কাটিয়ে ফিরে আসারপরে তিনি যেন আরও বেশি ক্ষুরধার। শেষ ম্যাচে রাহানেও দুর্দান্ত ব্যাট করেছেন। সর্বোপরি রয়েছেন ধোনি ফলে এই প্লেয়াররা থাকায় চেন্নাই শিবিরে অ্যাডভান্টেজ থাকলেও রাজস্থান কম কোথায়?

রাজস্থান শিবিরে দেশ বিদেশের সেরা মানের খেলোয়াড়রাও রয়েছেন। এই তালিকায় প্রথম নামটি উঠে আসবে জস্ বাটলারের। ভালো ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। সিমরান হেটমেয়ার ডেথ ওভারে বরাবরই বোলারদের আতঙ্ক। পেসার ট্রেন্ট বোল্ট নিয়মিত ভাবে প্রথম ওভারে এক বা একাধিক উইকেট পাচ্ছেন। আর চিদাম্বরম স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচে দুই চতুর স্পিনারকে পাচ্ছে রাজস্থান। আশ্বিন বা চাহাল যে জাদেজার মতই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা বলাইবাহুল্য। ফলে একটি টানটান উত্তেজনা ম্যাচ দেখার সম্ভাবনা তীব্র ভাবেই কাজ করছে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার