সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল : প্রিপেইড গ্রাহকদের জন্য ইতিমধ্যেই অসংখ্য প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। এবার অতিরিক্ত ভ্যালিডিটির কথা মাথায় রেখে নববর্ষের আগেই কম খরচে আকর্ষণীয় এক রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। জিওর ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানটি একটি চমৎকার প্ল্যান। তবে ভ্যালিডিটির জন্য আপনাকে মাত্র ২৪০ টাকা করে খরচ করতে হবে। ৮৪ দিন অর্থাৎ দুই মাস থাকবে এই প্ল্যানের বৈধতা। যদি আপনি অতিরিক্ত ভ্যালিডিটির প্ল্যানের খোঁজ করে থাকেন, তাহলে এটি আপনার জন্য হতে পারে সেরা অফার।

জিও-র ৭১৯ টাকার এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। এই প্ল্যানে পাওয়া যাবে পাওয়া ২ জিবি ডেটা, ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের মাসিক খরচ ২৪০ টাকা। এত কম টাকা খরচ করে রোজ ২জিবি ডেটা আপনি পেয়ে যাবেন। ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত অ্যাপ ঘাটাঘাটি করতে পারবেন এই পরিমাণ ডেটায়। এছাড়াও ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন জিও সিকিউরিটি, জিও সিনেমা, জিও টিভি-সহ আরও বিভিন্ন অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
আরও পড়ুন ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ,রাজ্যে শুরু মকড্রিল ব্যবস্থা!

যদিও জিও-র ২৯৯ টাকার প্ল্যানে এই একই ডেটা, কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যায়। ২ জিবি করে ডেটা , প্রত্যহ ১০০ টি করে এস এম এস , আনলিমিটেড কলিং এই সুবিধাও রয়েছে। শুধু তাই নয় এছাড়াও রয়েছে জিও সিনেমা, জিও টিভি , জিও ক্লাউড প্রভৃতি আক্সেস এর সুবিধা রয়েছে। তবে এই ক্ষেত্রে বৈধতা মাত্র ২৯ দিন যা তুলনামূলক ভাবে খরচ অনেকটাই বেশি। আবার একইভাবে ২৩৯ অফার এর ক্ষেত্রে আশ্চর্যজনক সুবিধাও রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৮৪ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর অফার ও রয়েছে। গ্রাহকরা রোজ ১.৫ জিবি করে ডেটা পাবেন। কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই কম ডেটা পাওয়া যায়।


More Stories
নিখুঁত গণনা বলে দিতে পারে আপনার মৃত্যুর দিন-ক্ষণ! কীভাবে? জানলে অবাক হবেন …
Artificial intelligence: কৃষির ভবিষ্যৎ পাল্টে দেবে এআই, এল যুগান্তকারী আবিষ্কার
এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন