Home » পাঞ্জাবের নায়ক শাহরুখ খান

পাঞ্জাবের নায়ক শাহরুখ খান

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রতি রাতে যেন নিয়ম হয়ে গেছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। প্রত্যেকরাতেই চুলচেরা এবং তুল্যমূল্য লড়াইয়ে জয়-পরাজয় নির্ধারিত হচ্ছে। শনিবারের আইপিএলের নৈশ ম্যাচে জয় পরাজয়ের নিস্পত্তি হল অন্তিম ওভারে। পাঞ্জাবের জয়ে নায়ক শাহরুখ খান। শাহরুখ শেষ দিকে দোষ বলে অপরাজিত ২৩ রানই খালি করলেন না, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অদ্ভুত জাগলিং দক্ষতায় একের পর এক বিস্ময়কর ক্যাচ ধরলেন।

আইপিএলের শনিবারের ম্যাচ নিয়ে চর্চার আগে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, ইদানীং রাতে শিশির পড়ছে আর টসে জেতা হয়ে উঠছে বেশ গুরুত্বপূর্ণ।যে পরে ব্যাট নিচ্ছে তার পক্ষে রান তাড়া করা কিছুটা হলেও সহজসাধ্য হচ্ছে- তা যেন প্রতিটি মাছের ফলই প্রমাণ দিচ্ছে। রাতের ম্যাচে পরে ব্যাটিং করেই অধিকাংশ জয় এসেছে। শনিবার শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে স্যাম কারেন পাঞ্জাবের অধিনায়কত্ব করে টস জিতলেন আর তা যেন আশীর্বাদ হয়ে দেখা দিল। শুরুটা অবশ্য লখনউ ভালোই করেছিল। কাইল মায়ার্স ২৯ করে ফেরার পরে একতরফা লড়াই করে যান কে এল রাহুল। তাঁর ৭৪ রানের জোরেই ৮ উইকেটে ১৫৯ রান করে লখনউ। নিকোলাস পুরান ও ক্রুনাল পান্ডিয়া দ্রুত বাউন্ডারি লাইনে শাহরুখের হাতে ধরা পড়েন।নিকোলাস বা স্টোয়নিস সফল না হওয়ায় বড় রান করতে পারেনি লখনউ। পাল্টা ব্যাটিং করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব । স্যাম কারেন আউট হওয়ার পরে মনে হয়েছিল পাঞ্জাবের ম্যাচে ফেরা মুশকিল।এ সময় পাঞ্জাবের হয়ে শক্ত হাতে হাল ধরেন জিম্বাবুয়ের পাকিস্তান জাত ক্রিকেটার সিকান্দার রাজা। তাঁর ৫৭ রান এবং শেষদিকে শাহরুখের ঝোড়ো ব্যাটিং সৌজন্যে ম্যাচে জয় নিজেদের মুঠোয় আনে পাঞ্জাব।।

About Post Author