সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: বিখ্যাত দক্ষিণী অভিনেতা আর মাধবন এখন একজন গর্বিত পিতা। আর সেই গর্বের কথাই টুইটারে পোস্ট করলেন আর মাধবান। আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়া ইনভিটেশন এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক মঞ্চে সাঁতার প্রতিযোগিতায় পাঁচটি সোনা জিতলেন বেদান্ত মাধবন। ছেলের পদক জয়ে স্বাভাবিক ভাবেই আপ্লুত বাবা আর মাধবন।

সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি কৃতজ্ঞ। কুয়ালালামপুরে আয়োজিত মালয়েশিয়া ইনভিটেশন ইজ গ্রুপ চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ১০০ মিটার ২০০ মিটার ৪০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা জিতেছেন বেদান্ত মাধবন। আর তারপরেই আর মাধবন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের শুভেচ্ছায় বিধান ভারতের জন্য পাঁচটি সোনা জিতেছে। পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন খোঁজ মিলল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলের

এর আগেও বেদান্ত একাধিক নামী প্রতিযোগিতায় সোনার পদক জিতেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ‘খেলো ইন্ডিয়া ২০২৩’-এ মহারাষ্ট্রের সঙ্গে মোকাবিলায় বেদান্ত তিনটি সোনার পদক ও দুটি রুপোর পদক জিতেছেন। গত বছর জুলাই মাসেও ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রি স্টাইল স্যুইমিং রেসে জয়ী হয় বেদান্ত। এই জয়ের সঙ্গে তিনি দেশের জুনিয়র স্যুইমিং রেকর্ড ভেঙেছেন বেদান্ত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার